শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহত যুবকের নাম হুমায়ুন। তিনি লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি এলাকার তাজুল আলীর ছেলে। হুমায়ুন পেশায় রাজমিস্ত্রির সহকারী।
আহত হুমায়ুনকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
.png)
সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।