ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে বাঁশবাগান থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৯, ৩০ অক্টোবর ২০২৩
মেহেরপুরে বাঁশবাগান থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর-মোনাখালী মাঠের বাঁশবাগান থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা ডিবি ও মুজিবনগর থানা পুলিশের দুটি দল লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত লাশটি মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে অটোবাইক চালক বিজন হোসেনের।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল ডেইলি বাংলাদেশকে জানান, রাত ১০টার দিকে গোপন সূত্রে আমরা খবর পাই মনোখালী-বিশ্বনাথপুর গ্রামের মাঠের জনৈক ভাদু মল্লিকের বাঁশবাগানে একটি বস্তাবন্দি অবস্থায়  লাশ পড়ে রয়েছে। 

Advertisement

তিনি আরো বলেন, এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশের আনুমানিক বয়স ২৫-২৬ বছর। লাশটি যেহেতু গলে গেছে, তাই শনাক্ত করা যাচ্ছে না। 

গত বৃহস্পতিবার বিকালের দিকে বিজন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে আসার পর কয়েক ব্যক্তি চুয়াডাঙ্গা যাওয়ার নাম করে ইজি বাইক ভাড়া করে। এরপর থেকেই তার কোন সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর দিন মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের মাঠ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও বিজনের কোন সন্ধান মেলেনি। তাই উদ্ধারকৃত লাশটি বিজনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!