ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে যুবদল নেতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ৮ নভেম্বর ২০২৩
হবিগঞ্জে যুবদল নেতা গ্রেফতার
যুবদল নেতা মিজানুর রহমান সুমন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবির ওসি মো. নূর আলম।

গ্রেফতারকৃত মিজানুর রহমান সুমন শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

Advertisement

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, পুলিশের করা এক মামলায় যুবদল নেতা সুমনকে গ্রেফতার করা হয়েছে। তবে সদর মডেল থানার আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!