বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। গ্রেফতারকৃত মো. মনজুর আলম কক্সবাজার সদর উপজেলার বাদশা ঘোনা গ্রামের দুলা মিয়ার ছেলে।
ডিবির পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামের ফোর্ডনগর এলাকার ছামাদ মিয়ার চায়ের দোকানের সামনে থেকে ১৬০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। তার বিরুদ্ধে সিংগাইর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন।
.png)