মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। এর আগে, সোমবার রাতে উপজেলার যোগ্যাছোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- খাগড়াছড়ি সদর গোলাবাড়ি এলাকার হাছেন আলীর ছেলে আব্দুস শুক্কুর এবং একই এলাকার মো. মনতাজ মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন।
.png)
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন ও পিকআপ গাড়ি তল্লাশি করা হয়। এ সময় এক হাজার ৪১৫ কার্টন বিদেশি সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।