ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ১৪ মামলার দুই আসামি অস্ত্রসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ৬ নভেম্বর ২০২৩
নারায়ণগঞ্জে ১৪ মামলার দুই আসামি অস্ত্রসহ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একাধিক মামলার আসামি দুই যুবককে দুটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল। এর আগে, গত ৫ নভেম্বর ফতুল্লার নূরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, খালিদ হাসান রবিন (৩৪) ফতুল্লার কুতুবআইল এলাকার প্রয়াত মোবারক হোসেনের ছেলে এবং ডালিম সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। 

Advertisement

এসপি গোলাম মোস্তফা রাসেল জানান, গত ৫ নভেম্বর ফতুল্লার নূরবাগ (কুতুবপুর) উপজেলা থেকে খালিদ হাসান রবিনকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশিকালে তার কোমরের পেছন থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি ৭ পয়েন্ট ৬২ বোরের বিদেশি পিস্তল, পকেট থেকে ৩২ রিভালবারের দুই রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে, ভূঁইঘর সাইনবোর্ডগামী রাস্তা থেকে ডালিমকে গ্রেফতার করা হয়। এরপর তার কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন, দুই রাউন্ড ৩২ বোরের রিভালবারের গুলি, এক রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি ও তিন রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, খালিদ হাসান রবিনের বিরুদ্ধে দুটি অস্ত্র ও ছয়টি মাদক মামলাসহ মোট ৮টি মামলা এবং মো. ডালিমের বিরুদ্ধে অপহরণ ও মাদক মামলাসহ ছয়টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলার প্রক্রিয়া চলেছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!