ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দক্ষিণ জগৎসার বাজারে একটি দোকানের সামনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, তার বয়স ৩০/৩২ হবে। ওই নারী বিভিন্ন জায়গায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
.png)