বুধবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ওই ওই ছাত্রীর প্রেমিক মোটরসাইকেল চালক শাকিল মোল্লা।
নিহত ইসরাত জাহান শ্রাবনী বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা এলাকার শাহাদাত মোল্লার মেয়ে। আহত প্রেমিক একই এলাকার তোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে শাকিল মোল্লা।
.png)
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই রাহাত জানান, বুধবার দুপুরে শাকিল ও শ্রাবনী মোটরসাইকেলে বেকুটিয়া সেতুতে ঘুরতে যান। ফেরার পথে রাজাপুর উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকায় পৌঁছালে এক পথচারীকে চাপা দিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে পথচারীসহ তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রাবনী।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার রাজাপুর থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন শাকিল। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।