ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় লালনের জালে উঠল বাঘাইড়

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ৭ নভেম্বর ২০২৩
পদ্মায় লালনের জালে উঠল বাঘাইড়
ছবি: সংগৃহীত

পদ্মায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে মাছটি বিক্রির জন্য নাটোরের লালপুর মৎস্য আড়তে আনেন জেলে মো. লালন আলী। এ সময় মাছটি দেখতে আড়তে ভিড় জমান উৎসুক জনতা। পরে মাছটি ১০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।  

এর আগে, সোমবার রাতে পদ্মা নদীর রাইটা পয়েন্টে লালন আলীর জালে মাছটি ধরা পড়ে।

লালন আলী জানান, দীর্ঘদিন পর তার জালে এতো বড় মাছ উঠেছে। মাছটির ওজন ১২ কেজি। পাইকারি ৯০০ টাকা কেজি দরে ১০ হাজার ৮০০ টাকায় তিনি বিক্রয় করেছেন। মাছটি ন্যায্য দামে বিক্রি করতে পেরে খুশি তিনি। 

Advertisement

মাছটির ক্রেতা রয়েল আলী জানান, খুচরা বিক্রয়ের জন্য মাছটি কিনেছেন তিনি। পাবনায় বিক্রির জন্য মাছটি নিয়ে যাচ্ছেন।

লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন জানান, লালপুর বাজারে ১২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রির খবর তিনি শুনেছেন। মেঘনায় মাছ ধরা বন্ধ থাকায় এসব মাছ ধরা পড়ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!