সোমবার সকালে দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটের দুলাল মণ্ডলের আড়ত থেকে নিলামে ৪৫ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন সম্রাট শাহজাহান মিয়া। ৫নং ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া। পরে মাছটি কুষ্টিয়ার এক ব্যবসায়ী এক হাজার ৩০০ টাকা কেজি দরে কিনে নেন মাছটি।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান মিয়া সম্রাট জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে আড়ত থেকে ৩৬ কেজি ৫৭৫ গ্রাম ওজনের মাছটি ৪৫ হাজার ৭১৮ টাকায় কিনে নেন। পরে কুষ্টিয়ার বড় ব্যবসায়ীর কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি করেন বাঘাইড় মাছটি।
.png)