ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজিবাইক চার্জ দিতে গিয়ে পুড়ল ৬ দোকান

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ৬ নভেম্বর ২০২৩
ইজিবাইক চার্জ দিতে গিয়ে পুড়ল ৬ দোকান
ছবি: সংগৃহীত

বান্দরবা‌নের নাইক্ষ্যংছড়ি সদরের মসু মিয়া সওদাগর মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। রোববার রাত ১টার দি‌কে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে ওই মার্কেটের একটি দোকানে ইজিবাইকে চার্জ দেওয়ার সময় আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে। এ সময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মার্কেটের প্রায় ছয়‌টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী কক্সবাজারের রামুর ফায়ার সার্ভিসের এক ইউনিট, পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হ‌য়ে‌ছে।

নাইক্ষ‌্যংছ‌ড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, ইজিবাইকে চার্জ দেওয়ার সময় আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে। এতে ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!