ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নাজিরা বাজারে দুই দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৫, ১ সেপ্টেম্বর ২০২৩
নাজিরা বাজারে দুই দোকানে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় দুটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নাজিরা বাজার হানিফ বিরিয়ানির পাশে ছোট দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Advertisement

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডে দুই দোকানের অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!