ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে দোকানে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ১৪ জুন ২০২৩
গভীর রাতে দোকানে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশে গভীর রাতে তিনটি মুদি দোকান ও একটি কাপড়ের ওয়েস্টিজ গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পন্ডিতপাড়া এলাকার সাকুরঘাটে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে উপজেলার পন্ডিতপাড়া সাকুরঘাট এলাকায় একটি মুদি দোকানে প্রথমে আগুন লাগে। আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। এরপর জরুরি সেবা ৯৯৯-এ কল করে এ আগুন লাগার খবর জানান স্থানীয় ব্যবসায়ী মাসুম মিয়ার ছেলে বিল্লাল হোসেন। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিন্তু তার আগেই মাসুম, সুজন খান, শফিকুলের ৩টি মুদি দোকান ও জাকির হোসেনের একটি ওয়েস্টেজ কাপড়ের দোকান পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি এই আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

Advertisement

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটের চেষ্টায় প্রায় ঘণ্টায় আগুন নিভিয়ে ফেলি। ধারণা করছি হয়তো বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর ক্ষতির পরিমান জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!