ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ৬ নভেম্বর ২০২৩
খুলনায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার রূপসা উপজেলার তালিমপুর মসজিদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রূপসা অফিসের সাব অফিসার বেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে কোনো যাত্রী ছিল না। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালিমপুর মসজিদের মুসল্লিরা জানান, বাসটি সড়কের পাশে রাখা ছিল। রাত সোয়া ৭টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে।

Advertisement

জানা গেছে, মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ‘মায়ের আঁচল’ বাসটি খুলনা-মোংলা লোকাল রুটে চলাচল করতো। সন্ধ্যায় চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তালিমপুর মসজিদের সামনে সড়কের পাশে রেখে বাড়িতে যান। এরপর অজ্ঞাত কয়েকজন এসে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে বাসের আংশিক পুড়ে গেছে। রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রূপসা থানার ওসি মো. শাহিন জানান, একদল দুর্বৃত্ত মায়ের আঁচল বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!