রোববার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে এ উপলক্ষে কলেজ মিলনায়নতনে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী।
.png)
বক্তব্য রাখেন প্রভাষক আকবর হোসেন, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ, মোহাম্মদপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম বাহার, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে শিক্ষাব্যবস্থা আরো বহুগুণ বেড়ে যাবে।
এ সময় বক্তারা সু-শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সমাজের অনিয়ম অসঙ্গতি প্রতিরোধে সচেতন থাকতে হবে।