ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র সিরাজুল আর নেই

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২, ৫ নভেম্বর ২০২৩
খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র সিরাজুল আর নেই
সিরাজুল ইসলাম

খুলনা পৌরসভার শেষ চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রথম মেয়র সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

রোববার ভোর ৪টা ৪৫ মিনিটে ৬৭ নম্বর হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত অসুস্থতায় অসুস্থতায় কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বলেন, আমার আব্বা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। রোববার ভোর ৪টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। আমরা দুই ভাই ও চার বোন। আম্মা আগেই মারা গেছেন। তার জানাজা নামাজ বাদ আছর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।

Advertisement

কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। একই সঙ্গে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: খুলনা মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!