পরিবারের দাবি, তাকে হত্যার করা হয়েছে। তার পরনে বোরখা ছিল বলে জানান পুলিশ।
নিহত নুর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বালুরটেক এলাকার পান ব্যবসায়ী উলফত মিয়ার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী।
.png)
স্থানীয় মেম্বার মোতাহের হোসেন বলেন, ক্ষেতের পাশে লাশটি পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্বজনরা এসে লাশটি শনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, বোরখা পরিহিত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।