পুলিশ জানায়, চিনিবোঝাই ট্রাকটি লালপোল এলাকায় পৌঁছানোর পর হঠাৎ কে বা কারা তাতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, বুধবার রাত ৪টা ২০মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।
.png)
ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।