নিহত মো. শাওন (২৩) উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামের আলী আহম্মদের ছেলে।
জানা যায়, শাওন বিয়ের পর থেকে তার স্ত্রী তানজিনাকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতো। শাওন তানজিনাকে প্রায় সময় সন্দেহ করতো। এসব কারণে স্ত্রী সঙ্গে প্রায় সময় ঝগড়া হয়তো। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। বুধবার সকালে শাওন সবার অগোচরে শোবার ঘরে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
.png)
বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, এক অটোরিকশা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে এমনটা হয়ে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।