ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ১ নভেম্বর ২০২৩
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেল স্টেশনের মাস্টার নাজমুল হক খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নগরীর সুতিয়াখালী এলাকায় আসতে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবরে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসেছি। কাজ চলছে, কিছুক্ষণের মাঝে ট্রেন চলাচল শুরু হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!