ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় অস্ট্রেলিয়া প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪, ১ নভেম্বর ২০২৩
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় অস্ট্রেলিয়া প্রবাসী নিহত
ছবি: প্রতীকী

রাজধানীর রমনা পার্কের ভিআইপি গেটের সামনে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় জোসেফ গোমেজ (৫৬) নামে এক অস্ট্রেলিয়া প্রবাসী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাই জনি গোমেজ জানান, জোসেফ ডায়াবেটিস রোগী ছিলেন। সে সময়ে তিনি হাঁটতে বের হয়েছিলেন। পার্কের গেটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে পড়ে যান।

সেখান থেকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে চিকিৎসক জোসেফ গোমেজকে মৃত ঘোষণা করেন। 

মোটরসাইকেল  প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা দুজন বন্ধু। রাতে তারা ঘুরতে বের হয়েছিল বলে জানিয়েছেন তারা।

নিহতের মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। চালক তামিম রায়হান হৃদয় (২০) ও জোনায়েত হোসেন সাহেল (২১) পুলিশ হেফাজতে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!