ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শত্রুতার জেরে দুই পায়ের রগ কেটে ও ঘাড়ে টেঁটাবিদ্ধ করল প্রতিপক্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ১ নভেম্বর ২০২৩
শত্রুতার জেরে দুই পায়ের রগ কেটে ও ঘাড়ে টেঁটাবিদ্ধ করল প্রতিপক্ষ
আহত ফয়েজ মুন্সী -ছবি: ডেইলি বাংলাদেশ

পূর্ব শত্রুতার জেরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফয়েজ মুন্সী নামে এক ব্যক্তির দুই পায়ের রগ কেটে ও ঘাড়ে টেঁটাবিদ্ধ করার অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফয়েজ মুন্সী (৫০) বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের তাহের মুন্সীর ছেলে। আহত ফয়েজ মুন্সীকে প্রথমে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওসমান গনি (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

Advertisement

বালুচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম ও থানা পুলিশ জানায়, বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের তাহের মুন্সীর ছেলে ফয়েজ মুন্সীর সঙ্গে একই এলাকার কাদের মুন্সীর ছেলে জামাল মুন্সীর ট্রলার তৈরির টাকা নিয়ে লেনদেন ছিল। মঙ্গলবার সন্ধ্যায় লেনদেন নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হলে জামাল মুন্সীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফয়েজ মুন্সীর ওপর হামলা করেন। এ সময় ফয়েজ মুন্সী টেঁটাবিদ্ধ হন। টেঁটাবিদ্ধ আহত ফয়েজ মুন্সীকে প্রথমে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসৎক তাকে ঢাকায় রেফার্ড করেন।  

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলার তৈরির টাকা নিয়ে উভয়পক্ষের মধ্যে লেনদেন ছিল। এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওসমান গনি নামে (২৫) একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!