ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ১ ঘণ্টার পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলো নুসরাত

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ৩০ অক্টোবর ২০২৩
ঝালকাঠিতে ১ ঘণ্টার পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলো নুসরাত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে এক ঘণ্টার জন্য জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন কিশোরী নুসরাত জাহান নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী।

সোমবার সকাল ১১টায় জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক (ডিডি) মো. শহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নুসরাত।

প্রথমে উপপরিচালক (ডিডি) মো. শহিদুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নুসরাত জাহানকে। অফিসিয়াল কভার ফাইলের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান ডিডি মো. শহিদুল ইসলাম।

Advertisement

দায়িত্ব গ্রহণ করে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ঝালকাঠি জেলা শাখার শিশু সাংবাদিক ও সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান।

এক ঘণ্টার প্রতীকী জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক (ডিডি) দায়িত্ব পালনকালে নুসরাত জাহান বলে, আমি একজন কিশোরী হয়েও ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক (ডিডি) দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। এতে আমি আরও আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ হয়েছি। বর্তমানে ঝালকাঠি জেলার অবকাঠামো, পরিবেশ ও বিনোদন এবং সৌন্দর্য বর্ধনে ব্যাপক কাজ চলমান। তবে নারী ও শিশুদের জন্য নিরাপদ এবং যৌন হয়রানি বা নির্যাতন এবং বৈষম্যহীন শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

নুসরাত আরো জানায়, বেদে পল্লী, চরাঞ্চল ও আবাসন এলাকার বাসিন্দাদের মধ্যে প্রজনন এবং পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা সৃষ্টি করে জনশক্তি ব্যবস্থাপনায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার অভিমত ব্যক্ত করে সে।

ডিডি মো. শহিদুল ইসলাম বলেন, নারীদের বা আমাদের কন্যাদের একটু বেশি সুযোগ দিলে তারা অনেক কিছুই করতে পারে। তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। আজ আমার খুবই ভালো লাগছে। কিশোরী জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক (ডিডি)’র চেয়ারে বসে তার অবস্থান থেকে বক্তব্য দিচ্ছে। এ বয়সে আমরা ঠিকমতো কথাও বলতে পারতাম না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনসিটিএফ জেলার ভলান্টিয়ার নয়ন তালুকদার, বিথী শর্মা বণিক। এনসিটিএফ জেলা সভাপতি জান্নাতুল ফেরদৌস ও শিশু সাংবাদিক সিরাজুল ইসলাম। পরে জেলা পরিবার পরিকল্পা কার্যালয় চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!