ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় সাড়ে চার লাখ মিটার জালসহ ১২০ কেজি ইলিশ জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ৩০ অক্টোবর ২০২৩
মেঘনায় সাড়ে চার লাখ মিটার জালসহ ১২০ কেজি ইলিশ জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের মেঘনায় অভিযান চালিয়ে ১২০ কেজি ইলিশ ও ৪ লাখ ৭৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ। কোস্টগার্ডের সহায়তায় রোববার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

তবে অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো জেলে কিংবা নৌকা আটক করতে পারেনি তারা। অভিযানকালে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, মজুচৌধুরী হাট কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মোকসেদুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়াজ্জামানসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্যরা।

পরে আটককৃত সাড়ে ৪ লাখ অবৈধ কারেন্ট জাল মজুচৌধুরী হাট মেঘনার পাড়ে এনে আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং ১২০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!