মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। পরে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ সিদ্ধান্তের তথ্য জানান।
গতকাল ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। সোমবার এ সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে আসন দুটিকে ৩০ সেপ্টম্বর থেকে শূন্য ঘোষণার কথা উল্লেখ রয়েছে।
.png)
গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা ও লক্ষ্মীপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ-সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান।