সিএনজিচালক উজ্জ্বল জানান, মানিকগঞ্জ থেকে হরিরামপুরের ঝিটকা যাচ্ছিলাম। পথে পাঁচ থেকে ছয়জন যাত্রীবেসে সিএনজি থামাতে বললে থামাই। সঙ্গে সঙ্গে পেট্রোল বের করে আমার দিকে ছুড়ে মারে। আমি দৌড় দিয়ে ব্রিজের দিকে যাই। পেছনে তাকিয়ে দেখি তারা সিএনজিতে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কাউকে চিনি না।
হরিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানো হয়েছে। সিএনজির বেশির ভাগ অংশই পুড়ে গেছে।
.png)
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, মানিকগঞ্জ থেকে ঝিটকা-হরিরামপুর আঞ্চলিক সড়কের বাঠুইমুড়ি এলাকায় সিএনজিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস হরিরামপুর ইউনিট আগুন নিভিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।