রাজধানীর মহাখালী আমতলা খাজা টাওয়ারে আগুনে নিহত দুই নারীসহ তিনজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এরা হলেন- রফিকুল ইসলাম (৬২) ও আকলিমা রহমান (৩১) ও হাসনা হেনা (২৭)। শুক্রবার বিকেলে বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
.png)
এদিকে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি এখনো। এছাড়া তিনজনের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি। পরিবার যদি থানায় এসে ইউডি মামলা করতে চায় তাহলে পুলিশ মামলা নেবে।