ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে আগুন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ২৭ অক্টোবর ২০২৩
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে আগুন
ফাইল ফটো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে আগুন লেগেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় রোগীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী।

তিনি জানান, সিসিইউ ওয়ার্ডে ইলেকট্রিক সংযোগ লাইনে শর্ট সার্কিটের কারণে ফায়ার করে কয়েকবার। এতে আগুন লাগার উপক্রম হলে সঙ্গে সঙ্গে ওয়ার্ডে থাকা ফায়ার স্টেংগুসার দিয়ে নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

এদিকে লাইনে ফায়ার শুরু হলে রোগী ও রোগীর স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দেয় এবং যে যার মতো করে ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে নেয়।

রংপুর ফায়ার সার্ভিসের ডিএডি বাদশা মাসুদ জানান, শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা যাওয়ার আগে আগুন নেভানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!