ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুলাউড়ায় রেললাইনে আগুন, থেমে গেল ট্রেন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৫, ২৯ অক্টোবর ২০২৩
কুলাউড়ায় রেললাইনে আগুন, থেমে গেল ট্রেন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন রেলস্টেশনের কাছে টায়ারে আগুন ধরিয়ে রেললাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে ট্রেন থামিয়ে চালক ও যাত্রীরা জলন্ত টায়ার সরিয়ে ফেলেন। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। 

শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার  ছকাপন রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা রেললাইনের ওপর ফেলে রাখে। রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে জলন্ত টায়ারটি রেললাইন থেকে সরিয়ে ফেলেন। এরপর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। তবে কারা টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে রেখেছে তা জানা যায়নি।

Advertisement

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!