ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালোবেসে বিয়ের ৪ দিনের মাথায় জীবন দিলেন যুবক 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ২৮ অক্টোবর ২০২৩
ভালোবেসে বিয়ের ৪ দিনের মাথায় জীবন দিলেন যুবক 
ফাইল ফটো

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভালোবেসে বিয়ের চার দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন হবিউল্লাহ নামে এক যুবক। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার দারোরা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হবিউল্লাহ দিঘীরপাড় গ্রামের ইয়ার হোসেনের ছেলে। 

জানা যায়, হবিউল্লাহর সঙ্গে একই এলাকার সুমাইয়া আক্তারের দীর্ঘদিনে প্রেম। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি জেনে গেলে গত সোমবার চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন তারা। এ বিষয়ে মেয়ের বাবা জসিম মিয়া মুরাদনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

Advertisement

বৃহস্পতিবার রাতে মেয়ের পরিবার থেকে বিয়ের সম্পর্ক মেনে নেয়ার আশ্বাস পেয়ে বাড়িতে চলে আসেন হবিউল্লাহ ও সুমাইয়া। বিষয়টি জানতে পেরে ওই রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার এসআই ওমর মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

মেয়েকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে পূর্বের দেওয়া কথা না রেখে ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি সুমাইয়ার সঙ্গে যোগাযোগ না রাখতে হুমকিও দেন সুমাইয়ার পরিবারের লোকজন। এ অপমান সহ্য করতে না পেরে শুক্রবার বিকেলে বিষপানে আত্মহত্যা করেন প্রেমিক হবিউল্লাহ।

মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!