নিহতরা হলেন- কুড়িগ্রাম পৌর শহরের টাপু ভেলাকোপা গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. জুয়েল রানা এবং যাত্রাপুর ইউনিয়নের নওয়ানিপাড়া এলাকার মো. আমজাদ আলীর ছেলে লুৎফর রহমান।
পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘোগাদহ বাজারে যাচ্ছিলেন লুৎফর রহমান। এ সময় কামার হাইল্যা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান লুৎফর।
.png)
প্রতিবেশী মো. আমিনুল জানান, জুয়েল রানা মোটরসাইকেলে রংপুর থেকে কুড়িগ্রাম ফিরছিলেন। ছিনাই বাবর কোল্ড স্টোরেজ সামনে পৌঁছালে একটি বাইসাইকেল মুখোমুখি হয়। বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে জুয়েল রানা আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, মরদেহ দুইটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।