মৃত রবিউল উপজেলার মোমিনপুর ইউনিয়নের দোবলগাছি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, রবিউল দীর্ঘদিন যাবৎ ঢাকায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঢাকায় অবস্থানকালে সপ্তাহখানেক আগে প্রচণ্ড জ্বরে অসুস্থ হয়ে পড়েন রবিউল। বাড়িতে এলে গত রোববার জ্বর নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার দেহে ডেঙ্গু শনাক্ত হয়। বুধবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
স্থনীয় ইউপি সদস্য আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিউল ঢাকায় অটোভ্যান চালাতেন। তার পরিবার স্ত্রী, এক কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে।