ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ২৫ অক্টোবর ২০২৩
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় একজন এবং আড়াইটায় আরেকজনের মৃত্যু হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়। এনিয়ে চলতি বছর রামেক হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজশাহীর চারঘাটের বাসিন্দা রয়েস উদ্দিনের স্ত্রী জেসমিন বেগম (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা রাকিবুল ইসলামের ছেলে পলাশ (২৯)।

Advertisement

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!