সোমবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান ঐ বৃদ্ধা। এনিয়ে চলতি বছর রামেক হাসপাতালে মোট ২০ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।
মারা যাওয়া ঐ বৃদ্ধার নাম সোনাভান (৭০)। তিনি জেলার চারঘাট উপজেলার নুরুল হকের স্ত্রী।
.png)
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ঐ রোগীর কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তবে হঠাৎ করেই বেশ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রেফার্ড করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। বর্তমানে ১৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।