বুধবার এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি জানান, ময়মনসিংহের ত্রিশালের মাদরাসাতুল ইদকান নামক মাদরসার হিফজ বিভাগের ছাত্র ১০ বছরের শিশু পালাতে গিয়ে ভবনের পাঁচতলার ছাদের কার্নিশে আটকে পড়ে। এমন তথ্য জানিয়ে ইসহাক নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল এএসএম ফয়সাল।
.png)
কনস্টেবল ফয়সাল তাৎক্ষণিকভাবে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনে শিশুটিকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানান। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদরাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।