ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
ভৈরবে ট্রেন দুর্ঘটনা

বিয়ের দাওয়াতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ২৩ অক্টোবর ২০২৩
বিয়ের দাওয়াতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের
স্বজনদের আহাজারি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।

নিহতদের মধ্যে চারজন একই পরিবারের। তারা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুজন (৩৫), তার স্ত্রী ফাতেমা (২8), তার বড় ছেলে সজীব (১৪) এবং ছোট ছেলে ইসমাইল (১০)।

সুজনের বড় ভাই মিজান জানান, সুজন পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তিনি সেখানে ডাবের ব্যবসা করেন। গত ১৯ অক্টোবর বাড় ভাইয়ের ছেলের বিয়ের দাওয়াতে সপরিবারে নান্দাইলে গ্রামের বাড়িতে যান। সোমবার দুপুরে ১২টা ৪৫ মিনিটে তারা ঢাকায় ফেরার জন্য এগারোসিন্ধুর ট্রেনে ওঠেন। 

বিকেল ৪টায় দিকে ভৈরব রেলওয়ে জংশনের আউটার পয়েন্ট ক্রসিংয়ে ঐ এগারোসিন্ধুর এক্সপ্রেসের শেষ দুইটি বগিতে ধাক্কা দেয় কন্টেইনারবাহী একটি ট্রেন। এ সময় এগারোসিন্ধুর ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এর ফলে অনেক যাত্রী চাপা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর হতাহতদের উদ্ধার করা হয়। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।

ছবি: ডেইলি বাংলাদেশ

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানি হয়েছে বলে গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতদের মধ্যে রয়েছেন সুজনসহ তার পরিবারের চার সদস্য।

দুর্ঘটনার বিষয়ে রেলওয়ে সূত্র জানিয়েছে, বিকেল ৪টার দিকে কন্টেইনারবাহী ট্রেনটি ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। এর আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। পথে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন এগারোসিন্ধুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে আঘাত করে। এতে ক্ষতিগ্রস্ত হয় এগারোসিন্ধুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে ট্রেনের শেষের দুই-তিনটি বগি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!