শনিবার বিকেলে পৌর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আ. রহিম রামগঞ্জ পৌর নন্দনপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেগমগঞ্জ থেকে যাত্রী নিয়ে জননী পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রামগঞ্জ বাস টার্মিনালের সামনের সড়কে অবস্থানরত চট্টগ্রামগামী তিনটি বাসকে ধাক্কা দিয়ে পথচারী আ. রহিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।