ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল আলমের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ২১ অক্টোবর ২০২৩
মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল আলমের
নিহত জুলিয়াস আলম বিলু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুলিয়াস আলম বিলু নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। 

শনিবার সকালে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুলিয়াস আলম বিলু ফুলবাড়ী সদর ইউনিয়নের বজরের খামার গ্রামের মৃত আব্দুর রব সরকারের ছেলে। তিনি পেশায় দলিল লেখক ছিলেন। 

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দলিল লেখক জুলিয়াস আলম বিলু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।

Advertisement

ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, মরদেহ অ্যাম্বুলেন্সযোগে বাড়িতে আনা হয়েছে।  শনিবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!