ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ২১ অক্টোবর ২০২৩
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
ফাইল ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুশেন্দ্র দেবনাথ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার সকালে উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুশেন্দ্র দেবনাথ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের পরেশ দেবনাথের ছেলে। 

জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেলে বাহুবলে যাচ্ছিলেন সুশেন্দ্র দেবনাথ। ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী সুশেন্দ্র দেবনাথ নিহত হন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!