ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে নিথর শিশু সামিউল

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ২০ অক্টোবর ২০২৩
পুকুরে ডুবে নিথর শিশু সামিউল
প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সামিউল নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চর শালিখা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সামিউল একই গ্রামের কামরুলের ছেলে।

জানা যায়, সামিউল সকালে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সামিউলকে ভাসতে দেখে তার মা উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ফকির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!