সোমবার বেলা ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম আক্তার একই উপজেলার মেরুরচর উত্তর পাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
জানা যায়, মরিয়ম আক্তার রোববার বিকেলে তার দাদি রুশেদা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী ভাটি কলকিহারা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে মরিয়ম তার ফুফুর বাড়ির পাশে আরেক শিশুর সঙ্গে খেলতে যায়। একপর্যায়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায় মরিয়ম। পরে স্থানীয়রা পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
.png)
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।