এর আগে মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে শিশুটিকে পরিকল্পিতভাবে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে হত্যা করে ডোবার কাদামাটির মধ্যে ঢুকিয়ে রাখা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।
শিশুটির বাবা আসাদুল খান বলেন, রাত ১টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা ছিল। ১৫-২০ মিনিট পরে ঘরে ফিরে দেখি সিফাত নেই।
.png)
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে আটক করা হয়েছে।