ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা ইলিশ শিকার করায় ৩ জেলের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ১৪ অক্টোবর ২০২৩
মা ইলিশ শিকার করায় ৩ জেলের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের কীর্তনখোলা নদীতে জাল ফেলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার রাত ১২টায় বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এ কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, সদর উপজেলার চরকাউয়া এলাকার মানিক মজুমদারের ছেলে আরাফাত মজুমদার (২৬), কাউনিয়া থানার চুরামন এলাকার মোতাহার মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) ও রহমান মৃধার ছেলে আজিজুল মৃধা (২৭)।

Advertisement

ইউএনও মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের দ্বিতীয় দিনে বরিশালের কীর্তনখোলা নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌপুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নদী থেকে ছয় জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনজনের বয়স কম হওয়ায় তাদের পরিবারের লোকজন ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার জালগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!