ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তায় স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি, যুবকের কারাদণ্ড

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ২ অক্টোবর ২০২৩
রাস্তায় স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি, যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে নিজাম উদ্দিন নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে পৌরসভার বাবুপাড়া নামক এলাকা থেকে ইভটিজিং করার সময় স্থানীয়রা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

সাজাপ্রাপ্ত নিজাম পৌরসভার নবীনগর ২ নম্বর ওয়ার্ড এলাকার গেদু মিয়ার ছেলে।

Advertisement

জানা যায়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের জনৈক ছাত্রী স্কুলে যাচ্ছিল। এ সময় রাস্তায় তাকে ঐ যুবক হাত ধরে টানাটানি করলে মেয়েটি চিৎকার করে। তার চিৎকার শুনে এলাকাবাসী ঐ যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রশাসনকে খবর দেয়। পরে মাটিরাঙ্গা পুলিশ ও ইউএনও ডেজী চক্রবর্তী ঘটনাস্থলে হাজির হন এবং ভ্রাম্যমাণ আদালত বসান।

ডেজী চক্রবর্তী বলেন, এ ঘটনায় নিজামের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!