ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে স্ট্রোকে ছেলের মৃত্যু, কান্না থামছেই না বাবা-মায়ের

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০, ১৪ অক্টোবর ২০২৩
সৌদিতে স্ট্রোকে ছেলের মৃত্যু, কান্না থামছেই না বাবা-মায়ের
মোস্তফা কামাল

মোস্তফা কামাল। বয়স ৩২। দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদিতে পাড়ি জমান তিনি। এরই মধ্যে হঠাৎ স্ট্রোক করে তিন দিন আগে মৃত্যু হলেও নিজ বাড়িতে খবর আসে শুক্রবার। এ খবরে কান্না থামছে না বাবা-মায়ের। মোস্তফার বাড়িতে বইছে শোকের মাতম। 

মৃত মোস্তফা কামাল নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

মৃত প্রবাসী মোস্তফার চাচা মমিন মিয়া জানান, গত কয়েকদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই মোস্তফার। পরে সৌদিরে আরেক প্রবাসী আত্মীয়র মাধ্যমে জানা যায় মোস্তফা স্ট্রোক করে তিন দিন আগে মারা গেছেন। 

Advertisement

তিনি আরো বলেন, এক বছর আগেও আমার ভাইয়ের এক ছেলে মারা গেছে। এখন আরেক ছেলের মৃত্যু। এই শোকে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন তার বাবা-মা।

স্থানীয় ইউপি সদস্য মো. খোকন মিয়া জানান, মোস্তফার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাবা-মা, স্ত্রী-সন্তান ও আত্মীয়-স্বজনদের কান্না থামছেই না। তাদের আহাজারিতে যেন বাতাস ভারি হয়ে উঠেছে। মোস্তফার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!