ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভয়ে পালালেন বরসহ যাত্রীরা, জরিমানা গুনলেন কনের বাবা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১৩ অক্টোবর ২০২৩
ভয়ে পালালেন বরসহ যাত্রীরা, জরিমানা গুনলেন কনের বাবা
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সকাল থেকে ধুমধামে চলছিল বিয়ের আয়োজন। বাড়িভর্তি আত্মীয়-স্বজনরা বিয়ে নিয়ে ব্যস্ত। 

ঠিক এমন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যান বর ও তাদের সঙ্গে আসা যাত্রীরা। পরে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার বিকেলে বড়াইগ্রাম উপজেলায় বাল্যবিয়ে বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু বলেন, শুক্রবার বিকেলে অষ্টম শ্রেণির (১৩) এক শিক্ষার্থীর সঙ্গে উপজেলার আটুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শামিম হেসেনের (২১) বাল্যবিয়ে অনুষ্ঠান চলছিল। এ সময় গোপন সংবাদে উপজেলা প্রশাসন বাল্যবিয়ে বিরোধী এক অভিযান পরিচালনা করে। পরে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বরসহ যাত্রীরা পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে মেয়ের বাবা এ মর্মে মুচলেকা দেন। পরে বাল্যবিয়ের আয়োজনের অপরাধে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!