ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে কন্যা শিশু দিবস: সভায় বাল্যবিয়ে বন্ধের আহ্বান

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩
নড়াইলে কন্যা শিশু দিবস: সভায় বাল্যবিয়ে বন্ধের আহ্বান
ছবি: ডেইলি বাংলাদেশ

‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে কন্যা শিশু দিবস পালিত হয়েছে। 

শনিবার বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মৌসুমী মজুমদারের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্যের উপর বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মেয়েরা যেন বাল্য বিবাহে রাজি না হয় সে ব্যাপারেও তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, মহিলা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নড়াইল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!