ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ৭ সেপ্টেম্বর ২০২৩
নড়াইলে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ফাইল ফটো

নড়াইলে চাঞ্চল্যকর ফরিদ শেখ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আব্দুস সালাম শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সালাম শেখ জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী আনছার শেখ জেলার কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের বাসিন্দা। তার পুত্রবধূ রচনা বেগমকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন আব্দুস সালাম শেখ। এ ঘটনা জানাজানি হলে আব্দুস সালাম শেখ দেশীয় অস্ত্র নিয়ে আনছার শেখের বাড়িতে হামলা করতে যান। এ সময় তাকে অস্ত্রসহ আটক করে পুলিশে দেন আনছার শেখের বাড়ির লোকজন। এ ঘটনায় মামলা হলে আব্দুস সালাম শেখ ক্ষুব্ধ হন।

Advertisement

২০১৬ সালের ২৪ জুন বিকেলে বাদী আনছার শেখ তার স্ত্রী ও ছেলে ফরিদ শেখ ঈদের কেনাকাটা করতে কালিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিয়া পৌরসভার সাবেক পৌর ভবনের সামনে বাদীর ছেলে ফরিদ শেখকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন আব্দুস সালাম শেখ।

এ ঘটনায় নিহতের বাবা আনছার শেখ কালিয়া থানায় আব্দুস সালাম শেখসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা অন্যদের অব্যাহতি দিয়ে আব্দুস সালাম শেখের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!