ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাল্যবিয়ের ৬ মাস না যেতেই প্রাণ দিল স্বামী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ২৮ জুলাই ২০২৩
বাল্যবিয়ের ৬ মাস না যেতেই প্রাণ দিল স্বামী
ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীর সঙ্গে শ্বশুর-শাশুড়ির সম্পর্কের অবনতি হওয়ায় বাল্যবিয়ের ছয় মাস না যেতেই স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী রিয়াজ (১৬) আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার ভুলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রিয়াজ কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর গ্রামের কাজল মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই মিরাজ হোসেন জানান, আত্মহত্যার ঘটনায় রিয়াজের পরিবারের লোকজন থানায় এসেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে , গত ছয় মাস আগে কাজল মিয়া তার কিশোর ছেলে রিয়াজকে ১৪ বছর বয়সী একটি মেয়ের সঙ্গে বিয়ে করায়। বিয়ের পর থেকে ছোট্ট বউ তার বাবার বাড়ি চলে যেতে চায়। বারবার বাবার বাড়ি যেতে স্বামী তার স্ত্রীকে বারণ করে। এসব নিয়ে পরিবারে কলোহ সৃষ্টি হয়। শুক্রবার সকালে কাজল মিয়া তার ছেলে ও তার বউকে পৃথক করে দেয়। তার ঘণ্টাখানেক পর কোনো এক সময় ঘরের ভেতরে রশিতে ঝুলে রিয়াজ আত্মহত্যা করে। পরে স্থানীয়রা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. নকিব জানান, ছেলেটা সুইসাইড করেছে। হাসপাতালে আনার আগেই মারা গেছে। তার গলায় আঘাতের দাগ রয়েছে। আমি বিষয়টি ওসি সাহেবকে অবগত করেছি।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান জানান, রিয়াজ পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!