আহতের নাম জসিম উদ্দিন বাগ (৪৬)। তিনি ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জসিম উদ্দিন বাগের সঙ্গে তার খালাতো শ্যালক হাবিব উল্লাহর ছেলে হৃদয় আহমেদ বাগের পরিবারের বিরোধ ছিল। শুক্রবার সকালে এ বিষয়ে পারিবারিকভাবে একটি সালিশের আয়োজন করা হয়। গ্রাম্য সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হন জসিম উদ্দিন বাগ। এ ঘটনার কিছুক্ষণ পর হৃদয় আহমেদ বাগ তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।
.png)
স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার এসআই সেকেন্দার আলী।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, শুনেছি গ্রাম্য সালিশে জমি সংক্রান্ত বিষয়েকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। গুলির ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ আমরা পাইনি।